Skip to main content

Posts

Showing posts from February, 2021
মন্দিরময় পাথরা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ.   এইসময় যখন আমরা প্রত্যেকেই ব্যাগ গুছিয়ে কোথাও একটা বেরিয়ে পড়ার কথা ভাবছি, আবার করোনা অতিমারীর কথা মাথায় রেখে, সমস্ত ইচ্ছেকে বাক্সবন্দী করতে হচ্ছে, ঠিক সেই সময় আমি আশেপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা সুপ্রাচীন,ইতিহাসে স্থান করে নেওয়া লুক্কায়িত জায়গার খোঁজ করছিলাম, পেয়ে গেলাম পশ্চিম মেদিনীপুর জেলার, মেদিনীপুর সদর ব্লকের একটি ঐতিহাসিক অথচ অবহেলিত জায়গা, নাম মন্দিরময় পাথরা. " পাথরার মন্দির " টেরাকোটা শিল্পকার্যের এক অসাধারণ নিদর্শন এই মন্দিরময় পাথরা. শোনা যায় এই গ্রামে এককালে 200 খানি মন্দির ছিলো, তবে কালের হাওয়ায়, এবং যত্নের অভাবে তা আজ বিলুপ্ত. ভাবতে খারাপ লাগে, আমরা আমাদের ইতিহাসকে যত্ন করে ধরে রাখতে পারিনি, আগামীকাল আর বেশী দূর নেই, যখন শুনতে হতে পারে, বাঙালির কোনো ইতিহাস নেই. যেকটা মন্দির এই পাথরা তে রয়েছে, তা বিলুপ্ত হয়ে গেলে, এই সুপ্রাচীন গ্রামটিকেও আমরা ভুলে যাবো, তা বলাই বাহুল্য. " পাথরার নাট মন্দির " তবু কিছু মানুষজন যায়, বাঙালির ইতিহাস কে ধরে ...
সাইকেল অভিযান :পর্ব এক  রাধামোহনপুর হইতে মেচগ্রাম  সময়টা ২০১৯ সাল ,আমি তখন হায়দ্রাবাদে কর্মসূত্রে থাকি। সকাল ১০টার সময় মাঝে মাঝে যখন রবিবারের দিনেও অফিস যেতে হতো দেখতাম কিছু ছেলে সাইকেল চালিয়ে ফিরছে। এইরকম ঘটনা বার কয়েক বহুবার ঘটেছে, দেখেছি যে সাইকেল আমি চালাতাম গ্রামে তার থেকে বেশ আধুনিক সাইকেল এরা চালাচ্ছে ,পোশাক পরিচ্ছদ ও বেশ অন্যরকমের। ছুটির দিন গুলোতেই এদের বেশি করে চোখে পড়তো।  একদিন একটি  দোকানে চা পান করছি ,ঠিক সেইসময় বেশ কিছু যুবক এসে দোকানে জটলা করলো। সেই একরকমের পোশাক পরে সাইকেল নিয়ে তারা এসেছে। ওরা নিজেদের মধ্যে যে কথা বলছিলো তার সারমর্ম হলো -ওরা ভোর থেকে বেরিয়েছিল ৭০ কিমি সাইকেল চালিয়ে ফিরছে।  কিছুক্ষন চুপ করে ওদের কথা শোনার পর ,আমি নিজে গিয়ে ওদের সাথে পরিচয় করলাম। প্রায় ঘন্টা খানেক আড্ডা মারার পর যা জানতে পারলাম তা শুনে থ মেরে গেলাম। আড্ডার ফলস্বরূপ ডিক্যাথলন আর ৫০০০ টাকা ব্যায় করে একটি সাইকেল কিনে ফেললাম।  ওরা আমায় আমন্ত্রণ জানালো বিভিন্ন ইভেন্টে যোগ দেওয়ার জন্য কিন্তু অফিস বা এককথায় বললে পেটের দায়ে ইভেন্টগুলোতে যোগ দিতে পারছিলাম না। এদিক...