Skip to main content

মন্দিরময় পাথরা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ. 

এইসময় যখন আমরা প্রত্যেকেই ব্যাগ গুছিয়ে কোথাও একটা বেরিয়ে পড়ার কথা ভাবছি, আবার করোনা অতিমারীর কথা মাথায় রেখে, সমস্ত ইচ্ছেকে বাক্সবন্দী করতে হচ্ছে, ঠিক সেই সময় আমি আশেপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা সুপ্রাচীন,ইতিহাসে স্থান করে নেওয়া লুক্কায়িত জায়গার খোঁজ করছিলাম,পেয়ে গেলাম পশ্চিম মেদিনীপুর জেলার, মেদিনীপুর সদর ব্লকের একটি ঐতিহাসিক অথচ অবহেলিত জায়গা, নাম মন্দিরময় পাথরা.

" পাথরার মন্দির "

টেরাকোটা শিল্পকার্যের এক অসাধারণ নিদর্শন এই মন্দিরময় পাথরা. শোনা যায় এই গ্রামে এককালে 200 খানি মন্দির ছিলো, তবে কালের হাওয়ায়, এবং যত্নের অভাবে তা আজ বিলুপ্ত.
ভাবতে খারাপ লাগে, আমরা আমাদের ইতিহাসকে যত্ন করে ধরে রাখতে পারিনি, আগামীকাল আর বেশী দূর নেই, যখন শুনতে হতে পারে, বাঙালির কোনো ইতিহাস নেই.
যেকটা মন্দির এই পাথরা তে রয়েছে, তা বিলুপ্ত হয়ে গেলে, এই সুপ্রাচীন গ্রামটিকেও আমরা ভুলে যাবো, তা বলাই বাহুল্য.

" পাথরার নাট মন্দির "

তবু কিছু মানুষজন যায়, বাঙালির ইতিহাস কে ধরে রাখে, লালন করে, ছড়িয়ে দেয়, এটাই আশা যোগায়।মেদিনীপুর মোহনপুর ব্রিজ পেরিয়ে বাঁ দিকে যে রাস্তাটি হাটিখোলার দিকে চলে গেছে, 7-10 কিমি গেলেই এই জায়গাটিতে পৌঁছে যাবেন।মাথাপিছু খুব কম টাকাতেই এই একদিনের ভ্রমণ সম্ভব।

"টেরাকোটার শিল্প নিদর্শন "

সবুজ গ্রাম, বামদিকে কংসাবতী নদীর কুলুকুলু ঐকতান, নদী পারাপার করিয়ে দেওয়া অমায়িক মাঝি, আর গ্রামের ছোটো বাচ্চা দের গাইড দল আপনাকে সারাজীবন এই ভ্রমণ মনের এককোনে ঠিক রেখে দেবে।খাবার সামগ্রী, জল নিতে ভুলবেন না।

"প্রাচীন আদলের মন্দির "


"সমাপ্ত"



Comments

Popular posts from this blog

সাইকেল অভিযান :পর্ব এক  রাধামোহনপুর হইতে মেচগ্রাম  সময়টা ২০১৯ সাল ,আমি তখন হায়দ্রাবাদে কর্মসূত্রে থাকি। সকাল ১০টার সময় মাঝে মাঝে যখন রবিবারের দিনেও অফিস যেতে হতো দেখতাম কিছু ছেলে সাইকেল চালিয়ে ফিরছে। এইরকম ঘটনা বার কয়েক বহুবার ঘটেছে, দেখেছি যে সাইকেল আমি চালাতাম গ্রামে তার থেকে বেশ আধুনিক সাইকেল এরা চালাচ্ছে ,পোশাক পরিচ্ছদ ও বেশ অন্যরকমের। ছুটির দিন গুলোতেই এদের বেশি করে চোখে পড়তো।  একদিন একটি  দোকানে চা পান করছি ,ঠিক সেইসময় বেশ কিছু যুবক এসে দোকানে জটলা করলো। সেই একরকমের পোশাক পরে সাইকেল নিয়ে তারা এসেছে। ওরা নিজেদের মধ্যে যে কথা বলছিলো তার সারমর্ম হলো -ওরা ভোর থেকে বেরিয়েছিল ৭০ কিমি সাইকেল চালিয়ে ফিরছে।  কিছুক্ষন চুপ করে ওদের কথা শোনার পর ,আমি নিজে গিয়ে ওদের সাথে পরিচয় করলাম। প্রায় ঘন্টা খানেক আড্ডা মারার পর যা জানতে পারলাম তা শুনে থ মেরে গেলাম। আড্ডার ফলস্বরূপ ডিক্যাথলন আর ৫০০০ টাকা ব্যায় করে একটি সাইকেল কিনে ফেললাম।  ওরা আমায় আমন্ত্রণ জানালো বিভিন্ন ইভেন্টে যোগ দেওয়ার জন্য কিন্তু অফিস বা এককথায় বললে পেটের দায়ে ইভেন্টগুলোতে যোগ দিতে পারছিলাম না। এদিক...
  একটি চার্চের ইতিকথা                                                 চার্চের সামনে তখন বহু মানুষের ভিড় জমে গেছে। বেশ কিছু ফটোগ্রাফার হাতে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের হাতে  অ্যালবাম গোছেরও কিছু একটা আছে দেখা যাচ্ছে। যারা আসছেন চার্চে তারা কেউ কেউ দরদাম করে ছবি তুলছেন,ওদিকে চার্চের ভেতরে তখন প্রার্থনা শুরু হয়ে গেছে। ঠিক এমনই এক সময় আমাদের বাস মেদাক  বাস টার্মিনালে এসে দাঁড়ালো। বাস থেকে নেমে প্রথমেই যেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করলো সেটা হলো এক বিশাল বড় গেট যেখানে বড়ো বড়ো অক্ষরে লেখা আছে " চার্চ অফ সাউথ ইন্ডিয়া মেদক ডিওসিসে ক্যাথিড্রাল মেদাক।            চার্চে ঢোকার মূল গেট  আমরা তখনও জানতাম না আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা শুধু দক্ষিন ভারত নয় গোটা ভারতের মধ্যে অবস্থিত সবচেয়ে বড়ো চার্চ। এর অবস্থান তেলেঙ্গানা রাজ্যের মধ্যে অবস্থিত মেদাক নামক শহরে যেটা কিনা হায়দরাবাদ শহর থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত...
TOPIC: YOUTH HOSTELS IN WEST BENGAL What is Youth Hostel: A place providing cheap accommodation, aimed mainly at young people on walking or cycle tours. Purpose: Those who are like Budget travelling or doing solo travelling mainly prefer Youth Hostels. Where you find youth Hostels? All over the world you can find youth hostels ,in West Bengal also you find many youth hostels around many places. Who are eligible for Youth Hostels? All citizens can apply for booking for accommodation in various youth hostels. Online/Manual Booking systems: Anyone can book Youth hostel through online youth hostel booking portal. There you can check the room types ,availability and their tariff plans. You can also pay online through debit/credit /upi . By manually you can visit state youth centre  in Moulali, Kolkata and do the bookings. Rules and Guidelines of the Youth Hostels: Youth Hostels in West Bengal: 1. Kanchanjangha Youth Hostel( Siliguri) 2. Mukutmanipur Youth Hostel 3.Digha Y...